নুর মোহাম্মদ, কক্সবাজার,
পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যেকোনো ভিনদেশি ষড়যন্ত্র ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকি মোকাবিলা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সরকারকে কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের প্রয়োজনীয় স্থানে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন সময়ের অনিবার্য দাবি। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে সরকারকে অবিলম্বে এ দাবি বাস্তবায়ন করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলাম ও দেশবিরোধী কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি যেকোনো গভীর ষড়যন্ত্র সাহস, প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে মোকাবিলা করতে হবে।
জেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম জেলাব্যাপী আরও সুশৃঙ্খল, গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেমের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় আলোচনায় অংশ নেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক আজিজ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, যুববিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম এবং ইসলামী যুবসমাজের নেতা সিরাজুল মোস্তফা প্রমুখ।
সভায় জেলা প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী বিদেশে গমন করায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেমকে প্রচার সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর ফলে তিনি জেলা নেজামে ইসলাম পার্টির প্রচার ও সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেন, নেজামে ইসলাম পার্টি প্রখ্যাত বুযুর্গানে দ্বীনের তাকওয়া ও ইখলাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি মকবুল কাফেলা। ঈমানি চেতনার এ দীপ্ত মশাল কখনো নিভে যাবে না। হাজারো প্রতিকূলতা অতিক্রম করে আকাবির-আসলাফের রেখে যাওয়া হকের পতাকাবাহী এ বিপ্লবী কাফেলা আলোকিত গন্তব্যের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ঈমানি চেতনা ও তাকওয়ার গুণাবলি ধারণ করে ইখলাসের সঙ্গে প্রত্যেক দায়িত্বশীল ও সদস্যকে সাংগঠনিক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮