প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ৮:৪৪ এ.এম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-পাবিপ্রবি-এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার-২৫ মার্চ-দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।
ওড়না কেটে মরদেহ নামানো হলো। এখনো আর কিছু পায়নি পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-রওশন আলী বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ গেছে। আমিও রওনা দিয়েছি। এখনো পৌঁছায়নি। পরে বিস্তারিত বলতে পারবো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২