প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৪:০৯ এ.এম
পাবনার নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার সুজানগরে নিখোঁজের ১২ ঘন্টা পর নাফিয়া আক্তার নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ওস্থানীয়রা জানায়, সুজানগর উপজেলার আমিনপুর বিশ্বাসপাড়া গ্রামের নাজমুল বিশ্বাসের মেয়ে নাফিয়া চারদিন আগে সারিরভিটা পশ্চিমপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়।
গত রবিবার -১৭ ডিসেম্বর- দুপুর ১২টা থেকে নাফিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা।
সোমবার সকালে নানার বাড়ির বাথরুম সংলগ্ন টিউবওয়েলের পাশে নাফিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা।
পরে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নাফিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা নাজমুল বিশ্বাসের অভিযোগ, তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। কিন্তু কেন কি কারণে শিশুটিকে হত্যা করেছে তা বলতে পারছেন না তিনি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- হারুনর রশিদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় নিহতের বাবা নাজমুল বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২