প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ১১:২৭ এ.এম
পাবনায় ১৬ বোতল ফেন্সিডিল, হোন্ডাসহ মাদক ব্যবসায়ী আটক।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার আতাইকুলা পুলিশ ১৬ বোতল ফেন্সিডিল ১টি পালসার মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। সে পাবনা সদর থানার বলরামপুর গ্রামের রানু শেখের ছেলে জনি শেখ -৩১-।
থানা সুত্রে জানা যায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশনা মতে এসআই মোঃ নজরুল ইসলাম এর নের্তৃত্বে আতাইকুলা থানার একটি চৌকস টিম আতাইকুলা থানাধীন আর-আতাইকুলা ইউনিয়নের অন্তর্গত
আতাইকুলা বাজারস্থ স্কয়ার মার্কেটের সামনে পাবনা টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে সোমবার বিকেলে ১৬ বোতল ফেন্সিডিল, ১টি পালসার মোটর সাইকেলসহ জনি নামক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আতাইকুলা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল দাম ৩২,০০০/- টাকা, একটি পুরাতন পালসার ১৫০ সিসি মোটর সাইকেল দাম ১,২০,০০০/- টাকা ও একটি পেষ্ট রংয়ের ওয়ান প্লাস স্ফার্ট ফোন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মোঃ জনি শেখ একাধিক মাদক মামলা আসামী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২