প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৩, ৫:১২ এ.এম
পাবনায় শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ভাঙ্গুড়ায় শ্বশুর বাড়িতে সাইফুল ইসলাম (৪০) নামের এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়ায় মৃত হাসেন আলী খাঁ এর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত হাসেন আলীর জামাই, এক সন্তানের জনক এবং দিলপাশার ইউনিয়নের কাজীটোল এলাকার বাসিন্দা।
পুলিশ সোমবার (১৩ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবী, তিনি কীটনাশক সেবনে আত্মহত্যা করেছেন। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম কাজীটোল এলাকার স্থায়ী বাসিন্দা হলেও ভাঙ্গুড়া পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় চা-পান ও বিস্কুটের দোকান ছিল। সেই সুবাদের সে এসআর পাড়ায় জনৈক ব্যক্তির বাসায় ভাড়া থাকত। তাদের ঘরে বারো বছরের একটি সন্তান রয়েছে।
গত কয়েকদিন পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির জেরে তার স্ত্রী বাপের বাড়ি নৌবাড়িয়াতে চলে যায়। গত রোববার দুপুরের দিকে তিনি তার স্ত্রীকে নিজ বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা রাতেই তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন।
তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবী, তিনি দুপুরের দিকে তাদের বাড়িতে আসেন এর পর তার বোনের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পাড়েন। অসুস্থতার এক পর্যায়ে সন্ধ্যা রাতের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
কিন্তু নিহতের বড় ভাই হাসানুর আলীর দাবী, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে অসামাজিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। যে বিয়ষটা মুখ ফুটে সাইফুল পরিবারের বাহিরের কাউকেই বলতে পারে নি। তার সূত্রধরেই গত কয়েকদিন পূর্বে পারিবারিক দ্বন্দ্বের কারণে তার স্ত্রী নৌবাড়িয়া বাপের বাড়িতে চলে যায়।
গত রবিবার দুপুরের দিকে শ্বশুরবাড়িতে তার স্ত্রীকে আনতে গেলে শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে বিকালের দিকে মোবাইল ফোন করে তার ভাই সাইফুল সমস্যার কথা বলে লোকজন নিয়ে দ্রুত আসতে বলেন। কিন্তু রাতেই তার মৃত্যুর খবর পেয়ে তিনি হতাশ হন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া ইউনিয়নের সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন আহম্মেদ জানান, পরকিয়ার বিষয়ে তাদের পরিবারে কলহের জেরে শ্বশুর বাড়ি নৌবাড়িয়াতে এসে জামাই কীটনাশক সেবন করে আত্মহত্যার কথা শুনেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ মো. রাশিদুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পাবনার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২