প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ৪:০৫ পি.এম
পাবনায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় অজ্ঞাত-৬৫-এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মাধপুর হাইওয়ে পুলিশ। শুক্রবার -২২ মার্চ-রাত তিনটায় সাঁথিয়া উপজেলাধীন ঢাকা-পাবনা মহাসড়কের আমাইকোলা ফিলিং স্টেশন এলাকা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা রাতে লাশটি পড়ে থাকতে দেখে ট্রিপল নাইন-৯৯৯-এ কল দেয়। পরে মাধপুর হাইওয়ে পুলিশ এসে লাশ হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।
মাধপুর হাইওয়ে থানার ইনর্চাজ-ওসি-জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর তিনটার দিকে আমাইকোলা ফিলিং স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গাড়ির সাথে আঘাত লেগে মহাসড়কের পাশে ছিটকে পরে যায়।
আমরা কিছু সময় পরিবারের জন্য অপেক্ষা করবো। কেউ না আসলে লাশটি মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২