প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৪, ১০:১৪ এ.এম
পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপ্রতি সাহাবুদ্দিন।।

পাবনা প্রতিনিধি।।
রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। আজ সোমবার দুপুর ২ টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও-সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। তাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী রিসিভ করেন।
ইউএনও সুবীর বলেন, হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের দিকে রওনা দিয়েছেন। সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
চারদিনের এই সফরে তিনি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রোববার রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আসবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২