প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ৩:৫৯ পি.এম
পাবনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে আল আমিন হোসেন-১২-নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার-২ এপ্রিল-দুপুরে উপজেলার রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমিন হোসেন রামনাথপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে আল-আমিন বাড়ির পাশে একটি পুকুর গোসল করতে যায়। বন্ধুদের দেখাদেখি আল-আমিন পুকুরে লাফ দেয়। পুকুরের গভীরতা বেশি থাকায় সে তলিয়ে যায়।
বন্ধুদের ডাকাডাকিতে স্থানীয়রা এসে আল আমিনকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। আল-আমিন সাঁতার জানতো না। বন্ধুদের দেখাদেখি পুকুরের লাফ দিয়ে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-রফিকুল ইসলাম জানান, আল-আমিনের মৃত্যু নিয়ে আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২