প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ৯:৩৫ এ.এম
পাবনায় পরিত্যক্ত ওয়ান শুটারগান উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা সদরের জাফরাবাদ থেকে পরিত্যক্ত অবস্থায় র্যাব সদস্যরা রোববার ভোর রাতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন জাফরাবাদ সাকিনস্থ
জাফরাবাদ বাজারের পূর্ব পাশের একটি ফার্নিচারের দোকানের পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি পাবনা সদর থানায় আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২