Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত H.E. Dr. Abdulllah Zafer H. Bin Abiyah এঁর সৌজন্য সাক্ষাৎ নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজধানী কাঁপালো লালমনিরহাটের আসিফ: জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দেশসেরা রংপুর মেডিকেলে হার মানলেন সুমন: বোন ও চাচার হামলায় প্রাণ গেল তরুণের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত

পাবনায় নকল স্যালাইন কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:55:22 am, Friday, 15 March 2024
  • 133 বার পড়া হয়েছে

পাবনায় নকল স্যালাইন কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা সদর উপজেলার আফুরিয়া এলাকায় নকল স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব। 
বৃহস্পতিবার-১৪ মার্চ-এ অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উৎপাদিত পণ্য ধ্বংস ও কারখানা সিলগালা করা হয়।
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে র‌্যাবের একটি টিম পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে স্বপ্ন ফুড এন্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। 
ওই কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল, অস্বাস্থ্যকর টেস্টি স্যালাইন, গ্লুকোজ বিস্কুট, সফট ড্রিংকস পাউডারসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে পাবনাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। 
চলমান রমজান উপলক্ষে ওই কারখানায় পণ্যের মোড়কে মিথ্যা বিজ্ঞাপন, মোড়কের গায়ে লেখা মিথ্যা ওজনসহ বিপুল পরিমাণ উৎপাদিত পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. রাশেদুজ্জামান-৩৭-কে জাতীয় ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আফুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ সময় নকল পণ্যসহ উৎপাদন কাজে ব্যবহৃত অবৈধ মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। 
এ ছাড়া পাবনা সদর উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় বিভিন্ন তরমুজ বিক্রেতাকে মূল্যতালিকা না থাকা এবং বেশি দামে তরমুজ বিক্রি করার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার

পাবনায় নকল স্যালাইন কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা।।

আপডেট সময় : 10:55:22 am, Friday, 15 March 2024