প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৪, ৩:৪৮ পি.এম
পাবনায় তিনজন গরু চোর আটক।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ভাঙ্গুড়ায় গোয়াল থেকে গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসী তিন গরুচোরকে আটক করে ।
রবিবার-৭এপ্রিল-মধ্যরাতে উপজেলার অষ্টোমনিষা ইউনিয়নের বড়বিশাকোল গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর হাতে আটক তিন গরুচোর হলেন নিজ বড়বিশাকোল গ্রামেরই মোঃ আশরাফুল ইসলাম-৩৫-পিতা জব্বার আলী-মোঃ শহিদুল ইসলাম -৩২-পিতা বক্কার আলী,মোঃহিমেল হোসেন-২৭-পিতা আরশেদ আলী।
গ্রামবাসী সূত্রে জানা গেছে চোরেরা, বড় বিশাকোল গ্রামের হাবিবুর মওলানার গরুচুরি করে পালানোর সময়, অবস্থা বেগতিক দেখে পাশ্ববর্তী চিনাভাতকুর গ্রামের কবরস্থানে গরুটি ফেলে রাখে ও সুযোগ খুজতে থাকে কিন্তু ,
পরে আনুমানিক রাত দুইটার দিকে উক্ত চোরদের চলাফেরায় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের হাত-পা বেঁধে আটক করে।
বিষয়টি ধামাচাপা দিতে কতিপয় বিশেষ ব্যক্তি চোরদের কিছু উত্তম-মধ্যম দিয়ে চিনাভাতকুর গ্রামের মাঠে রাতের অন্ধকারে গরু ছেড়ে দিয়ে আসে এবং রাতেই যেকোনো উপায় চোরদের নিজ গ্রামে নিয়ে আসে এবং ছেড়ে দেয়।
ইতিমধ্যেই বড় বিশাকোল গ্রামের মসজিদে মাইকিং হতে থাকে মওলানা হাবিবুরের গরু চুরি হয়েছে। কিন্তু ততক্ষণে চোর পালাতক
এ বিষয়ে অষ্টমনীষা ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা জাহান বকুলকে ফোন করলে, তার ফোন বন্ধ পাওয়া যায়
ভাঙ্গুড়া থানার এস আই মো.আকমল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আমরা ঘটনা শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি, চোরেরা পালাতক রয়েছে।
তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২