প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৫:২৬ এ.এম
পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত- ঘাতক চালক আটক।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মো. জীম -১০- নামের এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
এঘটনায় ড্রাম ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ।
রবিবার -২৩ জুন- সন্ধ্যার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বটতলার খা পাড়ার মসজিদের সামনে এঘটনা ঘটে। নিহত জিম পাবনা পৌরসভার বাদুরপুর এলাকার মো. ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- স্কয়ারের অ্যাস্ট্রাসের খেলার মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফিরলো জিম। এসময় একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাকে চাপা দায়।
ট্রাকের চাকায় শিশুটির মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রওশন আলী বলেন- ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এঘটনায় ড্রাম ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২