এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক কিরন ত্রিপুরা (৫০) ও রিটন সাঁওতাল ওরফে রিজেন সাঁওতাল (২৫) নামে ইউপিডিএফের দুই সদস্যকে আটক করেছে খবর পাওয়া গেছে!
আজ বৃহস্পতিবার ৪ আগস্ট ২০২২ সকাল ১১টায় এই আটকের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটক কিরণ ত্রিপুরার বাড়ি ২নং চেঙ্গী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগৎ পাড়া গ্রামে। তার পিতার নাম প্রেম কুমার ত্রিপুরা। আর রিটন সাঁওতালের বাড়ি ১নং লোগাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুনগো পাড়ায়। তার পিতার নাম বধু সাঁওতাল।
স্হানীয় সূত্র থেকে জানা যায়, আজ সকাল ১১টায় পানছড়ি সাব জোন হতে সেনাবাহিনীর একটি দল অটোরিক্সায় করে চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকায় হানা দেয়। এসময় সেনা সদস্যরা সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত থাকা ইউপিডিএফ'র সদস্য কিরণ ত্রিপুরা ও রিটন সাঁওতালকে আটক করে চোখ বেঁধে দিয়ে মারধর করতে করতে টেনে হেঁচড়ে পানছড়ি সাব জোনে নিয়ে যায়। তাদের নামে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না বলে ইউপিডিএফ দাবী করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়নি বলে ইউপিডিএফ জানিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮