প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৩:০৩ পি.এম
পাইকগাছার লতায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত।।

এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
সারা দেশের ন্যায় পাইকগাছা ও অতি বর্ষণে উপজেলার লতা ইউনিয়নের নড়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখ লাখ টাকার মাছ ও প্রায় আড়াইশ বিঘা জমির আমন আমন ধানের ক্ষতি হয়েছে।
শনিবার ১৯ অক্টোবর রাত ১২টার দিকে উপজেলার লতার ইউনিয়নের এ ভাঙন দেখা দেয়। রোববার সকালে নদীতে ভাটায় পানি কমতে শুরু করলে শতশত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে।
স্থানীয় ইব্রাহিম গাজী জানান- নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও অতি বর্ষণের ফলে নড়া নদীর তীরবর্তী রেখামারি স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। রাস্তাটির ভাঙন স্থানে দীর্ঘদিন একটা বড় গর্ত ছিল। শনিবার রাত ১২টার দিকে সেখানে ভাঙন দেখা দেয়। এতে ভেসে গেছে অসংখ্য চিংড়ী ঘের ও ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪-৫টি বসতবাড়ি। এখন ১১টি গ্রামের মানুষ আতঙ্কে আছেন।
পাইকগাছা ওয়াপদার উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান- ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি। আমরা বাঁশ ও জিওব্যাগ সরবরাহ করেছি। এলাকাবাসী স্বেচ্ছা শ্রমে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২