পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে জাতীয় পর্যায়ে গৃহীত এই ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রদান এবং টিকাদান কার্যক্রমে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি শওকত হোসেন, ডিজিএফআই প্রতিনিধি শাহীন, ব্র্যাক প্রতিনিধি ইউনুস আলী, সাংবাদিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভা শেষে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮