এম জালাল উদ্দীন, খুলনা জেলা প্রতিনিধি,
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
সভায় মেডিকেল অফিসার ডা. মো. তানভীর আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় মাঠ পর্যায়ে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি, কর্মপরিকল্পনা, পারস্পরিক সমন্বয় এবং জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. আহসানারা বিনতে আহমেদ মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, নিয়মিত সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮