এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আঃ আজীজ সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নুরজাহানকে আটক করা হয়। এ সময় নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। এসময় একই গাড়িতে থাকা তার সহযোগী আসমা বেগমকেও আটক করা হয়।
থানা পুলিশ জানায়, আটক দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় তাদের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালানো হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮