ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের ধারাবাহিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার (৬ এপ্রিল ) সকাল ১১ ঘটিকায় উপজেলার বাগজানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগজানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কোবাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোসাম্মত নাসিমা আক্তার, অফিস সহকারী মোছাম্মৎ মরিয়ম খাতুনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। তারা এই উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮