ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,আলোচনা সভা, দোয়া মাহফিল সহ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালনে সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের করণীয় নির্ধারণ করা হয়।
এ সময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮