ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব স্কাউট (বিপি) দিবস পালিত হয়েছে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পাঁচবিবি উপজেলা স্কাউটের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা নিজ নিজ ইউনিফর্ম পরিধান করে র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, স্কাউট কমিশনার মাহফুজার রহমান মিঠু এবং সাবেক কাব লিডার কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার মোঃ মিজানুর রহমান।
এসময় বক্তারা বলেন, বিশ্ব স্কাউট দিবসের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিতে গড়ে তোলা। স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণ, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার মানসিকতা জাগ্রত করে। বর্তমান সমাজে নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮