ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি জলপাইতলি এলাকায় ‘হ্যাপিনেস মানবতার সমাজসেবা সংগঠন’-এর উদ্যোগে এতিম, অসহায় ও বিধবা মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন এতিম, অসহায় ও বিধবা মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনটি গত চার বছর ধরে সদস্যদের আর্থিক অনুদানের মাধ্যমে ফান্ড সংগ্রহ করে নিয়মিতভাবে ঈদের আগে অসহায়দের মাঝে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হাফিজার স্যার, আতোয়ার রহমান আলম ও মোস্তাফিজুর রহমান। এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না ইসলাম, ফাহিম, সাকিল, আবু সাঈদ আল গালিব, সৈকত, সাহেদ, রাকিব, ছাব্বিরসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় কাজ করে যাবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮