অরবিন্দ রায়,
নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। অমর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, সহ-সম্পাদক মাহবুব সৈয়দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: আশাদ উল্লাহ মনা, মো: আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম, সদস্য নাজমুল হক মনি, পারভেজ আহমেদ, রাসেল আহমেদ, বেলায়েত হোসেন, আল আমিম মুন্সি প্রমুখ।
পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সেই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮