
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী ২ আসন- পলাশ- আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ গ্রামে গ্রামে উঠান বৈঠক করে চলেছেন। নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম গাজী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ গজারিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া, ডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক করেছেন।
হোটেল, রেঁস্তোরা,চায়ের দোকান সর্বত্র চলছে দিলীপের নির্বাচনী প্রচারনা। সবার মুখে একই কথা দিলীপ প্রতিদ্বন্দী প্রার্থী পলাশে কেউ নেই।
বিএনপির হেভি ওয়েট প্রার্থী ড.মঈন খানের মতো প্রার্থীকে পরাজিত করে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত পলাশ কে আওয়ামীলীগের ঘাঁটিতে পরিনত করেছেন।
পলাশে এক সময় যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের অনেকই এখন আওয়ামীলীগের রাজনীতি সাথে যুক্ত হয়েছেন। পলাশে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের তেমন কোন প্রভাব নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ বিজয়ের হাসি হাসবেন বলে মনে করছেন নেতা কর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮