
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী ২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।
আজ জিনারদী ইউনিয়নের তালতলী বাজার, ঝালকাটা বাজার,
রামপুর বাজার, গজারিয়া বাজার, দড়িচর ব্রিজের পাড়, নোয়াকান্দা বাজার, আমতলী বাজার, পারুলিয়া মোড়, কাঠালতলা এলাকায় নির্বাচনী প্রচারনা করেছেন।
এ সময় সাথে ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম গাজী সহ আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা, আমদিয়া, মেহেরপাড়া ও পলাশ উপজেলার ৪ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা নিয়ে নরসিংদী ২ আসন গঠিত।
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভি ওয়েট প্রার্থী ড. আব্দুল মঈন খান কে পরাজিত করে আওয়ামীলীগ দখল করে নেয়।
ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, পলাশের জনগন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে স্বাধীনতা বিরোধী চক্রকে উৎখাত করবেন। পলাশ এক সময় মাদক, সন্রাসের আখড়া ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পলাশের মানুষ শান্তিতে ব্যবসা বানিজ্য ও বসবাস করছেন। উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮