প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:০০ পি.এম
পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অরবিন্দ রায়,
নরসিংদীর পলাশ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী।
সভায় ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, শুধুমাত্র বল প্রয়োগ করে কোনো ছেলে বা মেয়েকে ভালো পথে আনা সম্ভব নয়। প্রথমত বাবা-মাকে সন্তানের প্রতি নজর দিতে হবে। সে কোথায় যায়, কার সঙ্গে মিশে, কী করছে এসব বিষয়ে সচেতন হতে হবে। পরিবার থেকেই সচেতনতা শুরু হলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র প্রশাসন একা কোনো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না।
সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ইসমাইল খাইরি, এনসিপি পলাশ উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পল্লী বিদ্যুতের ডিজিএম এইচ এম সুমন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২