
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র্যাব-৭ চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একটি ফিশিং বোট(ট্রলার) যোগে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন ১৫নং ঘাটের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১০ এপ্রিল আনুমানিক সন্ধ্যা ০৯:৩০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তি ফিশিং বোট(ট্রলার) হতে কৌশলে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ১। সৈয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), পিতা-মৃত মোঃ সিদ্দিক, সাং-১৫নং ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। সুলতান আহম্মদ(৫৫) (রোহিঙ্গা), পিতা-মৃত আহমদ হোসেন, সাং-১০নং ক্যাম্প, সাব ব্লক-বি-টু, বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। মোঃ ইউসুফ (৪৫)(রোহিঙ্গা), পিতা-নুর মোহাম্মদ, সাং-১০নং ক্যাম্প, সাব ব্লক-বি, বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ কাসিম(৩০) (রোহিঙ্গা), পিতা-নুর হোসেন, সাং-চাকমারকুল, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৫। মোঃ ইসমাইল(৪০) (রোহিঙ্গা), পিতা-মোঃ নুর আহমদ, সাং-১০নং ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৬। শাহ আলম (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-জালিয়াপাড়া বাঘকাটাঘোনা, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, ৭। আজম উল্লাহ (৫৭), পিতা-মৃত আলী উল্লাহ, সাং- পশ্চিম বাজার পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৮। মোঃ ফারুক (২৫), পিতা-সিদ্দিক আহম্মদ, সাং- দক্ষিন পাড়া, থানা টেকনাফ, জেলা-কক্সবাজার, ৯। ছানাউল্লাহ (৫৭), পিতা-মৃত মোজাহেরুল হক, সাং-ডেল পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ফিশিং বোট(ট্রলার) তল্লাশী করে ইঞ্জিন রুমের বামপাশে রাখা ০৩টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ কৌশলে রক্ষিত ৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। অভিযুক্তগণ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে স্বল্পমূল্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোট (ট্রলার) যোগে বহন করে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























