প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৬:২৫ পি.এম
নোয়াখালীর সুবর্ণচরে ফ্রিজ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে ফ্রিজ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম উদ্দিন(২৭) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ৪ নং চরওয়াপদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ফরিদ মাঝির দোকানের কাছে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বোরহান উদ্দিনের ছেলে । তিনি এক সন্তানের জনক ছিলেন। স্থানীয় হারিছ চৌধুরী বাজারের ফ্রিজ ইলেকট্রিশিয়ান।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম জানান, ইমাম সরদারের বাড়িতে ফ্রিজ ঠিক করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনার স্থলে মারা যান । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ইমাম উদ্দিনের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “এ রকম কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২