প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ১১:৪৬ এ.এম
নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা ৩৮টি ইভেন্টে আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান কামাল বাবরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক - শিক্ষা ও আইসিটি- জিনাত রেহানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা -ই্উএনও- আঁখিনুর জাহান নীলা, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২