গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় ১১, কোম্পানীগঞ্জে ২১, বেগমগঞ্জে ৫, চরজব্বরে ৬, চাটখিলে ৮, কবিরহাটে ৬ এবং সোনাইমুড়ীতে ১১ জনকে আটক করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮