সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
বাংলাদেশ টেলিভিশনের জাতীয় সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ফরিদপুর জেলা স্কুলকে পরাজিত করে বিজয় অর্জন করেছে নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ অর্জনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মহলে।
বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিপক্ষ হিসেবে অংশ নেয় ফরিদপুর জেলা স্কুল। প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল— 'এই সংসদ বাংলাদেশের সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিলুপ্ত করবে।'
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮