পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা- ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এসময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে দুর্গাপুরের ঝানজাইল এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এবং ৬নং কাকৈড়গড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মসূচি করেন দলের নেতাকর্মীরা। এতে দলের অঙ্গ ও সহযোগী ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এই কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট জেলা ইউনিটের যুগ্ন আহবায়ক এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মধ্যে তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন। এসময় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ভোট চান তিনি।
এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া সমাপনী বক্তব্য প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮