পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার দুর্গাপুরে মাদক ও বাল্য বিবাহ কে লাল কার্ড প্রদর্শন করেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে প্রতিষ্ঠানটিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই লাল কার্ড প্রদর্শনী হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক মামুন রনবীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত । বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, থানার ওসি খন্দকার শাকের আহমেদ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অতিথিরা বাল্যবিয়ে ও মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সচেতনতাই পারে সমাজ থেকে এসব অনাচার চিরতরে মুছে দিতে।মাদক একটি পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মই একটি ইতিবাচক ও সুন্দর সমাজ গড়ার মূল কারিগর। এই ‘লাল কার্ড’ প্রদর্শন কেবল একটি কর্মসূচি নয়, এটি বাল্যবিবাহ মুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার।
পরে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮