
নেত্রকোণা প্রতিনিধি।।
নেত্রকোণায় পূর্বধলার হোগলা ও কলমাকান্দার সিধলী বাজার এলাকায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে "আশা"র উদ্যাগে রিজিয়নাল ম্যানেজার পূর্বধলা অঞ্চল মোঃ ফারুক আলমের সভাপতিত্বে হোগলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "আশা"র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক ।
অন্যদের মধ্যে ছিলেন হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, আশার হোগলা শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেকসহ আরো অনেকে।
পরে ডাক্তার হারুন অর রশিদের নেতৃত্বে এলাকার গরিব ও অসহায় দুই শতাধিক পুরুষ মহিলার চিকিৎসা প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮