সাদ্দাম আলী
নীলফামারী থেকে।।
নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের-টিসিএ-আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার -০৯ মার্চ-রাত আটটা দিকে জেলা শহরের পাঁচমাথা মোড়ে টিসিএ নীলফামারীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের অনুমতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কমিটি বিলুপ্ত ঘোষণার পর তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তে আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে, আফরোজ আহমেদ সিদ্দিকী -টুইংকেল-সদস্য সচিব মো. মিঠু মিয়া ও মো: মাহফুজার রহমানকে দায়িত্ব অর্পণ করা হয়। সংগঠনের সাবেক সভাপতি সাদ্দাম আলীর সঞ্চালনায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠটির সকল সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন।সময় টেলিভিশন এর চিত্র সাংবাদিক সোহেল ইসলাম দৈনিক আজকের বাংলাকে বলেন, যখন নির্বাচন আসে এই সময়টা আমাদের মাঝে আসে এটা একটা উৎসবের মত লাগে। আমি চাই আমাদের সংগঠনের সকলে মিলেমিশে কাজ করবো।
চ্যানেল ২৪ এর চিত্র সাংবাদিক তাহেরুল ইসলাম দৈনিক আজকের বাংলাকে বলেন, নির্বাচন মানেই উৎসব। এই উৎসবের সাথে নিজেকে সামিল করতে পেরে অনেক ভালো লাগতেছে।সংগঠনের নতুন কমিটির আহবায়ক আফরোজ আহমেদ সিদ্দিকী -টুইংকেল-দৈনিক আজকের বাংলাকে বলেন , আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা নিদিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম সর্ম্পুন করবো।

























