প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৪, ৪:১৫ এ.এম
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মাইন সদৃশ বোমা উদ্ধার।।

নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
নীলফামারী কিশোরগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানিয়েছেন।
জানা গেছে বুধবার -২৬ জুন- দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পার থেকে মাইন সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান- তিস্তা ক্যানেলের পারে কিছু শিশু খেলাধুলা করছিল। এসময় তারা মাইন সদৃশ বোমাটি দেখতে পেয়ে এলাকাবাসীদের ডাক দেন। এলাকাবাসী এসে মাইন সদৃশ বোমা দেখে তারা স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্থানটি ঘিরে রাখাসহ নিরাপত্তায় পুলিশ পাহারা বসিয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান- বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পারে মাইন সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। স্থানটিকে ঘিরে রাখাসহ নিরাপত্তায় সেখানে পুলিশ অবস্থান করছে। মাইন সদৃশ বোমাটি নিস্ক্রিয় করতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়কার মাইন সদৃশ বোমা।
উল্লেখ্য এর আগে গত ২২ এপ্রিল একই এলাকা থেকে ২ টি মাইন- ১ টি মর্টার শেল ও ১ টি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো বোম ডিসপোজেবল ইউনিট বিনষ্ট করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২