নীলফামারী জেলায় বছরে বছরে কমিয়ে যাচ্ছে বোরো ধানের আবাদ এবার বোরোর ধান ও ভুট্টা আবাদে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কৃষকরা।
২০১৫ সালে বোরো আবাদ হয়েছে, ৮২১৮০ হেক্টর জমিতে , আর ভুট্টা আবাদ হয়েছে ১৪৫২০ হেক্টর জমিতে , ২০১৬ সালে বোরো ধান আবাদ হয়েছে, ৮২১১০ হেক্টর জমিতে, ভুট্টা আবাদ হয়েছে ১৬৪৪০ হেক্টর জমিতে।এদিকে ২০১৭ সালে বোরো ধান আবাদ হয়েছিল ভালো কি ধানের দাম পেয়েছেন ভালো, ৮৪৩৬০ হেক্টর জমিতে আর ভুট্টা চার্ষ হয়েছে ১৮৩৬০ হেক্টর জমিতে, ২০১৮ সালে বোরো আবাদ হয়েছে ৮৩৬৪৫ হেক্টর জমিতে, ভুট্টা হয়েছে ২০৮০০ হেক্টর জমিতে, ২০১৯ সালে বোরো ধান চাষেন আবাদ হয়েছে, ৮০৬০৫ হেক্টর জমিতে আর ভুট্টা আবাদ হয়ে ২২৮৭৫ হেক্টর জমিতে, ২০২০ সালে বোরো আবাদ হয়েছে,৮১৫৩৫ হেক্টর জমিতে, এদিকে ভুট্টা চাষ হয়েছে,২৩০৪৪ হেক্টর জমিতে, ২০২১ সালে আবাদ হয়েছে, ৮১৬৭২ হেক্টর জমিতে এদিকে ভুট্টা চাষ হয়েছে,২৪৫২৫ হেক্টর জমিতে, ২০২২ সালে বোরো ধান চাষ হয়েছে,৮১৭১০ হেক্টর জমিতে, এদিকে ভুট্টা আবাদ হয়েছে ২৬৬৫৫ হেক্টর জমিতে ভালো ফলন হয়েছে ভুট্টা , ২০২৩ সালে বোরো ধানের আবাদ কমিয়ে এসেছে ৮০১৬৮হেক্টর জমিতে চাষ হয়েছে, আর ভুট্টা চাষ হয়েছে ২৮৩২৩ হেক্টর জমিতে গত ১০ বছরের চেয়ে নীলফামারী জেলায় বোরো আবাদ কমিয়ে এসেছে, ২০২৪ সালে তা দাড়িয়েছে ৮০৮২৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে,আবাদের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৮১৮৫৫ হেক্টর জমিতে, এদিকে ভুট্টা আবাদে লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৩০২৮০১ হেক্টর জমিতে আর ভুট্রা আবাদ হয়েছে ২৮৩২৩ হেক্টর জমিতে।
বোরো চাষি মোতালেফ ইসলাম দৈনিক আজকের বাংলাকে বলেন, তেলের দাম বিদ্যুৎতের দাম বৃদ্ধি পাওয়ায় পানি সেচ ও চাষে গত বছরের তুলনায় এ বছর বেশি টাকা খরচ হচ্ছে। তবে ভালো ফলনের আশায় কাজ করে যাচ্ছি।
এদিকে পলাশ বাড়ীর চাষি হরিদাস রায় দৈনিক আজকের বাংলাকে বলেন, বিদ্যুৎ দাম বৃদ্ধিতে ধান চাষ অনেক খরচ বেরেছে চলতি মৌসুমে আমি ৫ বিঘা জমিতে চারা লাগাইছি । রোপণের সময় দ্বিগুণ টাকা খরচ হয়েছে। ফসল কেমন হবে আর দাম কেমন পাব তা নিয়ে একটু চিন্তা আছি
নীলফামারী জেলার কৃষি উপপরিচালক ড.এস এস আবু বকর সাইফুল ইসলাম দৈনিক আজকের বাংলাকে বলেন , কৃষি কর্মকর্তারা সব সময়ই কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আশা করি বড় ধরনের কোনো দুর্যোগ না এলে আর আবহাওয়া ভালো হলে ধান চাষের অনুকূলে ভালো থাকলে চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হবে।

























