নীলফামারী ধেকে
সাদ্দাম আলী।।
নীলফামারীতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ন্যাশনাল ব্যাংক নীলফামারী
জেলার শাখার আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা শহরের বড় মসজিদ সড়কে অবস্থিত ব্যাংকটির কার্যালয়ে আয়োজিত কর্মকশালায় ডিজিটাল লেনদেনের
ব্যবহার ও এর
উপকারিতা নিয়ে আলোচনা করেন ন্যাশনাল ব্যাংকে ম্যানেজার সানু আহমেদ ও কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। আলোচনার শেষে অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার সানু আহমেদ।
আলোচনার ও কর্মশালায় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।

























