মাকসুদুল হোসেন তুষার,
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে গোলাকান্দাইল ও ভুলতা-গাউছিয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, সহ-সভাপতি মো. ইমরান মিয়া, ছাত্রদল নেতা মো. শাহ আলম মিয়া, মো. সোলেমান মিয়াসহ আরো অনেকে ।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে রয়েছে। রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। রূপগঞ্জে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮