মাকসুদুল হোসেন তুষার,
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় ৩০০ ফুট সড়কে এ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
কর্মসূচিতে অংশ নিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমু মার্কেট এলাকায় সমবেত হন। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আমিরুল ইসলাম ইমন, আলমগীর হোসেন টিটু, বিএনপি নেতা আবু মোহাম্মদ মাসুম ও নুরুন্নবী ভূঁইয়া।
এ সময় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন
তারাব পৌর বিএনপি নেতা মোস্তফা মনোয়ার শাওন ভূইয়া, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হালিম ভূইয়া,দেলোয়ার ভূইয়া,৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল হোসেন, ছাত্রদল নেতা জিকু ভূইয়া,আলামিন ভূইয়া, রোহান ভূঁইয়া,মাহাবুব ভূইয়া,সহ আরও অনেকে।
সভায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, “এই রক্ত, এই আত্মত্যাগ, এই সংগ্রাম—কোনো কিছুই বৃথা যেতে দেব না। অন্যায়ের কাছে মাথা নত করা নয়, বরং অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়ানোই আমাদের পরিচয়।
ইনশাআল্লাহ, বাংলার মাটিতে আমরা কখনো হার মানব না। যত বাধাই আসুক, সত্য ও ন্যায়ের পথে আমাদের যাত্রা থেমে থাকবে না।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮