প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:১৫ পি.এম
নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা প্রিজাইটিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে তারা মুভমেন্ট করবেন।
তিনি বলেন নির্বাচন নিয়ে বর্হিবিশ্বের কোন চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি কাজ করছি।
রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে ইসি বলেন, অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বিজিবি, র্্যাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাগণ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২