প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩, ৮:৫৫ এ.এম
নির্বাচনী পক্ষে মেজর মোহাম্মদ আলীসহ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি প্রদান।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলীসহ দেশের বিশিষ্ট ৩৮৫ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি প্রদান করেছেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও পুনঃতফশিলের দাবিতে সকল দলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে একটি বিবৃতি প্রদান করেছিল দেশের আরেক ১৪১ সদস্য বিশিষ্ট নাগরিক।এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে দেশের ৩৮৫ জন বিশিষ্ট নাগরিকসহ দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দেশসেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ১৪১জন নাগরিকের বিবৃতির প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন। এ সংক্রান্ত একটি চিটি এ প্রতিবেদকের কাছে এসেছে।বিবৃতি প্রদানে দেশের উল্লেখযোগ্য নাগরিকদের মধ্যে ছিলেন সাবেক আমলা,বাংলাদেশ ব্যাংকের গভর্নর সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও সায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২