বিনোদন ডেস্ক,
ছোটপর্দায় এক যুগের বেশি সময় ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। বর্তমানে অবশ্য বেছে বেছে কাজ করছেন তিনি।
আশফাক বিপুলের নির্দেশনায় এয়ারটেল বাংলাদেশের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সাফা। পরে প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
সর্বশেষ কোরবানির ঈদে সাফা কবির অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়। নাটকগুলো দর্শকদের প্রশংসাও পায়। এরপর তিনি যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন। তবে দেশে ফেরার পর নতুন কোনো কাজের ঘোষণা এখনো আসেনি।
সম্প্রতি নারী হিসেবে তার পথচলা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা কবির। পুরস্কার পেয়ে নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, প্রতিটি স্বীকৃতি তাকে আরও পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
নারীদের উদ্দেশে সাফা বলেন, প্রত্যেক নারীই যথেষ্ট ও সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নিয়ে নিজের জায়গা তৈরি করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮