বিনোদন ডেস্ক,
‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন ঢালিউডের একঝাঁক তারকা। অনুষ্ঠান শেষ হলেও শহরটিতে অবস্থান করছেন অভিনেত্রী তমা মির্জা। ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে।
সম্প্রতি ফরমাল লুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তমা। হালকা অফ-হোয়াইট টপসের ওপর সাদা ওভারকোট এবং চোখে কালো চশমায় ভিন্ন এক সাজে দেখা গেছে তাকে। নিউইয়র্কের একটি স্ট্রিট ক্যাফেতে তোলা ছবিগুলো নজর কেড়েছে ভক্ত ও সহকর্মীদের।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঝরেপড়া সোনালি পাতার মৌসুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮