নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৪নং গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে চলছে রমরমা ইয়াবার ব্যবসা।
স্থানীয়দের অভিযোগ সোনাতোলা গ্রামের আরজু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া বিভিন্ন চুরি ডাকাতি সাথে জড়িত থেকে বড় বড় ইয়াবার চালান এনে নিজে সেবন ও গ্রামে বেচা কেনা করছে। আঙ্গুর মিয়া ছাড়াও সাবেক ইউপি সদস্য গোলাপ মিয়ার ছেলে আরমান মিয়া, দানিছ মিয়ার ছেলে রাব্বিল মিয়া, আসকর মিয়ার ছেলে মাফাজুল মিয়া সহ আরো অনেকেই এই মরণনেশা ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে।

তাদের এমন ব্যবসার কারণে গ্রামের যুব সমাজ ধ্বংসের পথে। এই বিষয়ে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, তরুন সমাজের দেখা দিবে অবক্ষয়।
সোনাতোলা গ্রামে ইয়াবা বিক্রির বিষয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের আইসি কাঞ্চন দাসের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে এলাকার ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের কি উদ্যোগ রয়েছে জানতে চাইলে, তিনি বলেন,পুলিশকে মাদক সহ যে কোন আসামী ধরিয়ে দিলে পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সব সময় তৎপর রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮