মোঃ আব্দুল হান্নান।।
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রাম থেকে নাসিরনগর থানা পুলিশের মেধাবী ও চৌকশ পুলিশ অফিসার মোঃ আরিফুর রহমান সরকার গোপন সংবাদের ভিত্তিতে ১০০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।
ওই নারী মাদক ব্যবসায়ী নাম জেসমি আক্তার।তার স্বামীর নাম মোঃ ফালান মিয়া। গ্রামের বাড়ি গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে।
পুলিশ জানায় ওই নারী মাদক ব্যাবসায়ী পুলিশ ও মানুষের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে আসছিল।
এস,আই মোঃ আরিফুর রহমান সরকার জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮