প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩, ৩:৫৯ এ.এম
নাশকতার অভিযোগে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকেে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ -ডিবি-।
শনিবার-২৫ নভেম্বর-সকাল ৯টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার-এসপি-মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২