সুমন মজুমদার স্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ জেলার নারায়ণগঞ্জ আইন কলেজের উদ্যোগে আজ ২৭ এ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকেল চার ঘটিকায় বাংলা ভবন কমিউনিটি সেন্টার অক্টো অফিস নারায়ণগঞ্জ এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও সভাপতি নারায়ণগঞ্জ আইন কলেজ, আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সম্মানিত দাতা সদস্য নারায়ণগঞ্জ আইন কলেজ, এডভোকেট মোহাম্মদ মাহবুুর রহমান মাসুম বিদ্যাসায়ী নারায়ণগঞ্জ আইন কলেজ, এডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু সম্মানিত দাতা সদস্য নারায়ণগঞ্জ আইন কলেজ, এ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভুইয়া অধ্যক্ষ নারায়ণগঞ্জ আইন কলেজ, এডভোকেট সরকার হুমায়ুন কোবির সভাপতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিত, এডভোকেট আনোয়ার প্রধান সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি, এডভোকেট মোহাম্মদ সালহ উদ্দিন ভূইয়া সবুজ শিক্ষক প্রতিনিধ নারায়ণগঞ্জ আইন কলেজ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবুল হাসান সোহান শিক্ষার্থী নারায়ণগঞ্জ আইন কলেজ ও আয়োজনে ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ এই রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে দেশের জনগন ও আইন কলেজের শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আলোচনা, দোয়া ও ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮