এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডকে এককভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ১৫-২০ জন এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল ও শিক্ষক মিজানুর রহমান।
বক্তারা বলেন, শুধু এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হলে তা বৈষম্যমূলক হবে। সিটি করপোরেশনের আওতায় নিতে হলে পুরো এনায়েতনগর ইউনিয়নকেই অন্তর্ভুক্ত করতে হবে। পরে তারা জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮