নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ (৩২) সহ ৪ জনকে আটক করেছে পুলিশ ।
এসময় তাদের কাছ থেকে পিস্তল, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে উদ্ধার করা হয়।
সোমবার ৬ নভেম্বর ভোর ৫ টায় কাঞ্চন টোল প্লাজা থেকে
তাদেরকে আটক করছে রূপগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ সুলতান (৩২) মোঃ আরিফ(২৫) ও মোঃ মাসুদুর(২৮) তাল ইসলাম(১৯)।
পুলিশ জানায়, বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি ঘিরে ব্যাপক নাশকতার উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করে। পরে পুলিশ গোপন সূত্রের মাধ্যমে জানমালের ক্ষতি হওয়ার আগেই তাদেরকে আটক করে।
আটককৃতদের কাছ থেকে ১টি পিস্তল, ১২টি ককটেল ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা পুলিশকে জানায় বিএনপি ডাকা ১ দফা দাবীতে সড়ক অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার উদ্দেশ্যে এসব মজুদ করেছিল।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম বাদী হয়ে ৮ জণকে আসামী করে বিষ্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮