এস এম রনি,
নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর মঙ্গলবার এ দিবসটি পালন করা হয়।
"একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আলিমগীর হুসাইন, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০-৯০ জন ছাত্র-ছাত্রী।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, "আজকের তরুণরাই একদিন প্রবীণ হবে। আমাদের মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, যাতে কারও প্রবীণ বয়সে অবহেলার শিকার হতে না হয়। সন্তানের ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়াই গুরুত্বপূর্ণ। সবাইকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"
অনুষ্ঠানে প্রবীণদের সম্মান জানানো হয় এবং তাদের কল্যাণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮